বাগেরহাটের রামপালের চেয়ারম্যানের মোড় এলাকায় ট্রাক ও ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শনিবার সকাল ৮টার দিকে খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ভ্যানযাত্রী মো. সাঈদ মোড়ল (৪৫), মোহাম্মদ আজাদ (৩৫) ও ভ্যানচালক মো. মনি (৪৫)। নিহত সবার বাড়ি রামপালের বিভিন্ন গ্রামে। স্থানীয়রা জানান, খুলনা-মোংলা মহাসড়কে বেপরোয়া গতিতে মোংলা থেকে ছেড়ে আসা ট্রাকটি বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ভ্যানকে চাপা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। রামপাল থানার ওসি সৌমেন দাস জানান, মোংলা থেকে ছেড়ে আসা বেপরোয়া গতির একটি ট্রাক ইঞ্জিনচালিত যাত্রীবাহী ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলে সাইদ মোড়ল (৪৫) নিহত হন। ভ্যানযাত্রী আজাদ ও চালক মো. মনিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঘটনার পর পুলিশ ঘাতক ট্রাক ও এর চালক মোহাম্মদ সাফায়েতকে আটক করেছে। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।