বাগেরহাটের চিতলমারি উপজেলায় পুকুরের পানিতে ডুবে দাদা ও নাতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটেছে উপজেলার শিবপুর গ্রামের মোল্লা বাড়ীতে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতরা হলেন- দাদা শাহ মোল্লা (৭৫) ও নাতি নুল কাদের মোল্লা (৫)। স্বজনরা জানান, ঢকায় বসবাসরত প্রথম শ্রেণীর ছাত্র নুল কাদের মোল্লা বৃহস্পতিবার সকালে বাবা নুরুজ্জামান মোল্লার সাথে গ্রামের বাড়ী শিবপুরে বেড়াতে আসেন। এরপর দুপুরে দাদা শাহ মোল্লার (৭৫) সাথে নিজ বাড়ীর পুকুরে গোসল করতে যায় শিশু নুল কাদের মোল্লা। দীর্ঘক্ষণ পর একই বংশের মুকুর মোল্লা একই পুকুরে গোসল করতে নেমে পানির মধ্যে দাদা নাতির নিথর মরদেহ দেখতে পায়। তার চিৎকারে বাড়ীর লোকজন ছুটে এসে মরদেহ দুটি পুকুর থেকে তুলে আনেন। স্বজনরা দু’জনের মৃত্যু নিশ্চিত হওয়ার পর আর হাসপাতালে নেয়া হয়নি। বিকালে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাদা নাতির মরদেহ দাফন দেয়া হয়।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।