বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
বাগেরহাটের মোল্লাহাটে বেড়াতে এসে তিন বান্ধবী শ্লীলতাহানির শিকার হয়েছেন এবং তাদের মধ্যে একজনকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যায় রাজপাট গ্রামের এই ঘটনায় একদিন পর রবিবার সকালে একজন বান্ধবী বাদী হয়ে মোল্লাহাট থানায় চার যুবকের বিরুদ্ধে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন। মোল্লাহাট থানার ওসি মো. ফজলুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, খুলনা থেকে এক তরুণী তার দুই বান্ধবীকে সঙ্গে নিয়ে মোল্লাহাটের রাজপাট গ্রামের ফুফুর বাড়ীতে বেড়াতে আসেন। কিছুক্ষণ পর তারা গ্রামের রাস্তায় হাঁটতে বের হলে সন্ধ্যা ৬টার দিকে নাশুখালী গ্রামের মজিবর রহমানের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় উপস্থিত চার যুবক তাদের কুপ্রস্তাব দেন। তাদের প্রত্যাখ্যানের পর চার যুবক জোরপূর্বক শ্লীলতাহানি চালাতে থাকেন। এক বান্ধবী পালাতে সক্ষম হলেও বাকি দুইজনকে মুখ চেপে ধরে ভবন থেকে নামিয়ে মৎস্য ঘেরে নিয়ে যাওয়া হয়। সেখানে একজনকে ধর্ষণ করা হয় এবং অপরজনকে ঘেরের পাড়ে আবারও শ্লীলতাহানি করা হয়। পালিয়ে যাওয়া বান্ধবীর চিৎকারে স্থানীয়রা রাত সাড়ে ৮টার দিকে দুই তরুণীকে উদ্ধার করেন। অভিযুক্ত চার যুবক তখন পালিয়ে যান। রবিবার সকালে মামলা দায়ের করা হলে পুলিশ জানিয়েছে, আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।