বান্দরবানের রুমায় চান্দের গাড়ি উল্টে নিহত ১, আহত ৩
বান্দরবানের রুমায় চান্দের গাড়ি উল্টে নিহত ১, আহত ৩
BD HIGHLIGHTS
বান্দরবানের রুমায় চান্দের গাড়ি উল্টে একজন নিহত ও তিনজন যাত্রী আহত হয়েছেন। নিহত লিংএ খুমি রুমা সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ক্যতাই পাড়ার গ্রামের কু হই খুমি এর মেয়ে। আহতরা হলেন, প্রুসা অং মারমা (৫৫), থোয়াই সা মং মারমা (৫৫) ও মংসিং ওয়ং মারমা (২৫)। তারা সবাই সামাখাল পাড়ার বাসিন্দা। এদিকে দুর্ঘটনার পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রুমা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সোমবার সকালে রুমা সদর ইউনিয়নের নাজেরাট এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। জানা যায়, রুমা উপজেলা সদর ইউনিয়নের সামাখাল পাড়া থেকে রুমা বাজারের উদ্দেশে যাওয়ায় পথে যাত্রীবাহী একটি চান্দের গাড়ি উঁচু পাহাড়ি সড়ক থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এ সময় গাড়ির যাত্রী লিংএ খুমি (১৭) নামে এক নারী ঘটনাস্থলে নিহত হন। আহত হন আরও তিনজন যাত্রী। রুমা সদর ইউনিয়নের চেয়ারম্যান শৈমং মারমা শৈবং জানান, চান্দের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে এক নারী নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান জানান, দুর্ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহত নারীর মরদেহ উদ্ধারে পুলিশের একটি টিম ঘটনাস্থলে রওনা হয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।