বান্দরবানে অগ্নিকাণ্ডে রেস্টুরেন্টসহ ৪ ঘরবাড়ি ভস্মীভূত

বান্দরবান শহরের উজানীপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি রেস্টুরেন্টসহ চারটি ঘরবাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। সোমবার (২ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, উজানীপাড়া এলাকার রেক্যাইং রেস্টুরেন্টে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত আশপাশের বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে রেস্টুরেন্টসহ চারটি ঘরবাড়ি ভস্মীভূত হয়। এলাকার বাসিন্দা উ থোয়াই প্রু জানান, ভোরে রেস্টুরেন্টের আশপাশে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মান্নান আনসারী বলেন, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তিনি আরও জানান, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news