বান্দরবানের থানচিতে অস্ত্রসহ জৌথান বম নামে কুচি চিন ন্যাশনাল ফ্রন্ট(কেএনএফ)এর এক সদস্যকে আটক করা হয়েছে। শনিবার(৪ জুলাই) সকালে উপজেলার শেরকর পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক হওয়া জৌথান বমের কাছ থেকে একটি দা, একটি বন্দুক ও ৫৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
পুলিশ জানায়, বান্দরবানের রুমা ও থানচির দুর্গম পাহাড়ে ‘কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এবং ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল) সদস্যরা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর সদস্যরা অভিযান চালায়। এরই ধারাবাহিকতায় আজ সকালে শেরকর পাড়ায় অভিযান চালিয়ে অস্ত্রসহ জৌথান বমকে আটক করে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তিসি ‘কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)এর সদস্য বলে জানান।
0 Comments
Your Comment