BD Highlights
বাংলাদেশ

বান্দরবানে ফুপুর বাক্সে শিশুর লাশ

বান্দরবানে ফুপুর বাক্সে শিশুর লাশ

বান্দরবান সদর উপজেলার সুয়ালক এলাকায় ৪ বছর বয়সি শিশু তাইফা সুলতানাকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে আপন ফুফু নারগিছ সুলতানা কচির (৫২) বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত নারগিছ সুলতানাকে আটক করেছে পুলিশ। তবে শিশুটির বাবা ইলিয়াস খান টিপুর অভিযোগ, দীর্ঘদিনের পৈতৃক সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে তার মেয়েকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন জড়িত থাকতে পারেন। গত সোমবার বিকালে সুয়ালক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু তাইফা সুলতানা ওই এলাকার বাসিন্দা ইলিয়াস খান টিপুর মেয়ে। শিশুটির বাবা ইলিয়াস খান টিপু জানান, সোমবার বিকালে তার মেয়ে নিখোঁজ হলে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তিনি দেখতে পান, তার বোন নারগিছ সুলতানা কচি শিশুটিকে তার ঘরের দিকে নিয়ে যাচ্ছেন। পরে বিষয়টি পরিবারের সদস্য ও স্থানীয়দের জানালে তারা নারগিছ সুলতানার ঘরে গিয়ে তাইফা সুলতানার নিথর দেহ দেখতে পান। বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে।


ইলিয়াস খান টিপুর ভাষ্য, নারগিছ সুলতানা কচির পাশাপাশি পরিবারের আরও কয়েকজন এ হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারেন। কিন্তু পুলিশ এজাহারে শুধু একজনের নাম উল্লেখ করেছে। এমনকি তাকে চাপ প্রয়োগ করে এজাহারে স্বাক্ষর নেওয়া হয়েছে।


বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বলেন, আটক নারগিছ সুলতানা কচি প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুটিকে হত্যার কথা স্বীকার করেছেন। তাকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হয়েছে।


শিশুটির বাবার করা পুলিশের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে ওসি বলেন, মামলার এজাহারে নারগিছ সুলতানা কচির নাম উল্লেখ করা হয়েছে। তদন্তে যদি আরও কারও সম্পৃক্ততা পাওয়া যায়, তাহলে তাদেরও আইনের আওতায় আনা হবে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাংলাদেশ

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন