বাবাকে গুলি করে হত্যার ২০ বছর পর ছেলেকে কুপিয়ে মারল দুর্বৃত্তরা
বাবাকে গুলি করে হত্যার ২০ বছর পর ছেলেকে কুপিয়ে মারল দুর্বৃত্তরা
BD HIGHLIGHTS
যশোরের অভয়নগর উপজেলায় জিয়া উদ্দিন পলাশ নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার রাত ১০টার দিকে নওয়াপাড়া পৌর এলাকায় কর অফিসের পেছনে নদীর ঘাটে এ ঘটনা ঘটে। নিহত জিয়া নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলর ছিলেন বলে নিশ্চিত করেছেন স্থানীয়রা। তারা আরও জানান, শনিবার রাতে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে বাড়ির পাশে একটি পরিত্যক্ত ঘরে ফেলে রেখে যায়। পরে তারা দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমাদুল করিম বলেন, রাতে নওয়াপাড়া কর অফিসের পেছনে নদীর ঘাটে জিয়াকে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার তথ্য উদঘাটনের চেষ্টা করছে পুলিশ। নিহত জিয়ার বাবা ইব্রাহিম হোসেন সর্দার শ্রমিক নেতা ছিলেন। প্রায় ২০ বছর আগে তিনিও সন্ত্রাসীদের গুলিতে নিহত হন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।