বায়ুদূষণে আজ শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত?

বিশ্বের বিভিন্ন শহরের মতো দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। তবে রাজধানী ঢাকার বায়ুর মান আজ কিছুটা ভালো রয়েছে। বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ ঢাকার অবস্থান ৩৬তম। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী ঢাকার স্কোর ছিল ৬৭। এ অবস্থায় ঢাকার বাতাস ‘মধ্যম’ মানের হিসেবে বিবেচিত হচ্ছে। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান একিউআই প্রকাশিত তালিকায় দেখা যায়, ১৮৮ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে লাহোর। দ্বিতীয় অবস্থানে থাকা দিল্লির স্কোর ১৭৩। তালিকায় এরপর রয়েছে জাকার্তা, বেইজিং এবং কাঠমাণ্ডু। অন্যদিকে, সবচেয়ে নির্মল বায়ুর শহর হিসেবে উঠে এসেছে বুদাপেস্ট। শহরটির স্কোর ছিল মাত্র ৬। একিউআই সূচক অনুযায়ী, বায়ুর মান ০ থেকে ৫০-এর মধ্যে হলে ভালো, ৫১ থেকে ১০০ হলে মধ্যম, ১০১ থেকে ১৫০ হলে সতর্কতামূলক এবং ১৫১-এর বেশি হলে তা অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন দূষিত বাতাসে অবস্থান শ্বাসকষ্ট, হৃদরোগসহ নানা জটিল রোগের ঝুঁকি বাড়ায়। একিউআইয়ের তথ্য অনুযায়ী, বিশ্বে প্রতিবছর বায়ুদূষণের কারণে প্রায় ৭০ লাখ মানুষের মৃত্যু হয়।

0 Comments

Your Comment

Related stories

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news