চট্টগ্রামের সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। রবিবার সকালে সাতকানিয়া পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীর নাম কারীনা কালাম ঐশি (১৫)। ঐশি সাতকানিয়া পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী এবং উপজেলার ধর্মপুর ইউনিয়নের প্রবাসী আবু কালামের মেয়ে। স্থানীয় সূত্র জানায়, সকাল ১০টার দিকে স্কুলে যাওয়ার সময় রাস্তা পারাপারের সময় চট্টগ্রামগামী মারছা পরিবহনের একটি বাস ঐশিকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে এবং পরে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে এবং প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। এতে চট্টগ্রাম–কক্সবাজার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাতকানিয়া থানা ও দোহাজারী হাইওয়ে থানার পুলিশ, পাশাপাশি সাতকানিয়া আর্মি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে স্কুলের সামনে স্পিডব্রেকার স্থাপন এবং সংশ্লিষ্ট পরিবহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। এরপর যান চলাচল স্বাভাবিক হয়। সাতকানিয়া পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হোসাইন আল হিশাম মুহাম্মদ জাবেদ বলেন, স্কুলের সামনে দীর্ঘদিন ধরে একটি স্পিডব্রেকার স্থাপনের দাবি জানিয়ে আসা হচ্ছে। দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, শিক্ষার্থী আহত হওয়ার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।