বাসার ছাদে ফানুস উড়াতে গিয়ে কামরাঙ্গীরচরে ৩ কিশোর দগ্ধ
বাসার ছাদে ফানুস উড়াতে গিয়ে কামরাঙ্গীরচরে ৩ কিশোর দগ্ধ
BD HIGHLIGHTS
রাজধানীতে একটি বাসার ছাদে তিন কিশোর ফানুসে আগুন ধরাতে গিয়ে ৩ কিশোর দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলো- যমজ ভাই রাকিব (১৭) ও রায়হান (১৭) এবং তাদের ভাতিজা রহমতউল্লাহ সিয়াম (১৬)। রবিবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাতে রাজধানীর কামরাঙ্গীরচরে একটি বাসার ছাদে এ ঘটনা ঘটে। দগ্ধ কিশোরদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সিয়াম একটি মোটরসাইকেলের ওয়ার্কশপে কাজ করেন। তার বাবার নাম স্বপন। আর রাকিব এবং রায়হান কারখানায় চাকরি করে। দগ্ধ সিয়ামের বাবা স্বপন বলেন, নতুন বছর উপলক্ষে বাসার ছাদে ফানুসে আগুন দেওয়ার সময় আমার ছেলে সিয়াম ও আমার দুই ভাই আগুনে দগ্ধ হয়। দ্রুত তাদের তিনজনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসি। বর্তমানে তিনজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। বার্ন ইনস্টিটিউটের দায়িত্বরত চিকিৎসকরা জানান, সিয়ামের শরীরের প্রায় পুরোটাই পুড়ে গেছে। তার অবস্থায় আশঙ্কাজনক। বাকি দুজন আশঙ্কামুক্ত। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, কামরাঙ্গীরচর এলাকা থেকে ফানুস উড়াতে গিয়ে দগ্ধ হয়ে তিনজন এসেছে। তাদের শেখ হাসিনা জাতীয় বার্নে জরুরি বিভাগের চিকিৎসা চলছে। তাদের মধ্যে একজনের শরীরে বেশি অংশ পুড়ে গেছে ও দুজনের শরীরের সামান্য কিছু অংশ পুড়েছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।