বাড়ির আঙিনায় গাঁজার গাছ, শিক্ষক গ্রেপ্তার

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় বসতবাড়ির আঙিনায় গাঁজার গাছ চাষের অভিযোগে মাহবুবুর রহমান (৪৫) নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মাহবুবুর রহমান ওই গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে। তিনি স্থানীয় একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে সিনিয়র ইনস্ট্রাক্টর হিসেবে কর্মরত। কাজীপুর থানার পরিদর্শক (তদন্ত) আবু সাইদ বলেন, বাড়ির আঙিনায় গাঁজা চাষের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় প্রায় ১২ ফুট উচ্চতার ও প্রায় ৫ কেজি ওজনের একটি গাঁজার গাছ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত গাছটির পরিচর্যা করার কথা স্বীকার করেছেন বলে জানান তিনি। এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

0 Comments

Your Comment

Related stories

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news