বিজিবির বাধায় নির্মাণাধীন রিং ব্রিজ রেখে সরে গেল বিএসএফ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলসুতি বিওপি এলাকা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধার মুখে নির্মাণাধীন একটি রিং ব্রিজ ফেলে কৌশলে সরে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার দুপুরে বলসুতি বিওপির সীমান্তবর্তী ৮২৮/২ এস পিলারের কাছে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, শুক্রবার জুমার নামাজের সময় সুযোগ নিয়ে তারা কাজ শুরু করে। তবে বিজিবির সতর্ক নজরদারিতে বিষয়টি দ্রুত ধরা পড়ে। এ বিষয়ে ধবলসুতি বিওপি কমান্ডার হাবিলদার আনোয়ার হোসেন জানান, সীমান্তে এলাকায় নিয়মিত টহলের অংশ হিসেবে বিএসএফের এ তৎপরতা বিজিবির চোখে পড়ে। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে বিএসএফ নির্মাণাধীন রিং ব্রিজটি রেখে সেখান থেকে সরে যায়। তিনি আরও জানান, সীমান্তে এ ধরনের একতরফা ও অননুমোদিত স্থাপনা নির্মাণ আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘনের শামিল। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।