BD Highlights
বাংলাদেশ

বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা বেড়ে ৫

বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা বেড়ে ৫
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও দুইজন হাসপাতালে ভর্তি রয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তিনি মারা যান। মৃতের নাম রহমতুল্লাহ বেপারী (৬৫)। তিনি হেলাল উদ্দিন বেপারীর ছেলে। রহমতুল্লাহ বেপারী টঙ্গীবাড়ী উপজেলার কাঠদিয়া গ্রামের বাসিন্দা। শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে দাফনের প্রস্তুতি চলছে। এর আগে, উপজেলার কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়নের কাঠাদিয়া গ্রামে বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত বিষাক্ত মদপানে চারজনের মৃত্যুর ঘটনা ঘটে। মৃত চারজন হলেন-কাঠাদিয়া গ্রামের বাচ্চু বেপারী (৬৫), ইব্রাহিম মুন্সী (৭০), রহমত উল্লাহ বেপারী (৬৮) ও মহাকালি ইউনিয়নের ঘাসিপুকুরপাড় এলাকার হোসেন ডাক্তার (৬৫)। টঙ্গীবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম বলেন, বিষাক্ত মদপানে ৫ জনের মৃত্যু হয়েছে। টঙ্গীবাড়ী উপজেলায় তিনজনের বাড়ি, বাকি দুইজনের বাড়ি পাশের সদর উপজেলায়।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাংলাদেশ

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন