BD Highlights
বাংলাদেশ

বিয়ের বাজার করে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বরসহ নিহত ২

বিয়ের বাজার করে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বরসহ নিহত ২

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বিয়ের বাজার করে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় বর ও তার চাচাত ভাই নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়নের পুরাইকলা গ্রামের মো. বেনু মিয়ার ছেলে মো. তানভীর সোহেব ও মো. ছাবেদ আলীর ছেলে শাহ আলম ওরফে সামায়ন। স্থানীয় লোকজন জানান, শুক্রবার শাহ আলম ওরফে সামায়নের বিয়ে ছিল। বিয়ের বাজার করে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে গাড়িচাপায় ঘটনাস্থলেই সোহেব মারা যান। হাসপাতালে মারা যায় শাহ আলম ওরফে সামায়ন। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি এটিএম মাহমুদুল হক বলেন, শাহ আলম ওরফে সামায়ন বিয়ের বাজার করে তার চাচাত ভাই সোহেবকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। নূরপুর এলাকায় অজ্ঞাত একটি গাড়ি তাদের মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে সোহেব মারা যান। আহত অবস্থায় শাহ আলম ওরফে সামায়নকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সে রাত ৯টার দিকে মারা যায়। এদিকে, তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাংলাদেশ

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন