বোরকা পরে এসে দোকানদারের চোখে মরিচের গুঁড়া ছুড়ে স্বর্ণালংকার লুটের চেষ্টা

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় জুয়েলারি দোকানের কর্মচারীদের চোখে মরিচের গুঁড়া ছুড়ে স্বর্ণালংকার লুটের চেষ্টাকালে এক নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে দোকান মালিকপক্ষ। সোমবার দুপুর ২টার দিকে ফটিকছড়ি থানার সামনে বিবিরহাট এলাকার নান্টু জুয়েলার্সে এ ঘটনা ঘটে। আটক নারী (৪০) উপজেলার ধর্মপুর ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও দোকান সূত্রে জানা যায়, ওই কৌশলে দোকানে প্রবেশ করে কিছুক্ষণ অবস্থান করেন। একপর্যায়ে তিনি সঙ্গে থাকা মরিচের গুঁড়া দোকানের দুই কর্মচারীর চোখে ছুড়ে মারেন। এতে তারা সাময়িকভাবে দিশাহারা হয়ে পড়লেও একজন কর্মচারী সাহসিকতার সঙ্গে ওই নারীকে জাপটে ধরে ফেলেন। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে আটক করেন। পরে খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সালমাকে থানায় নিয়ে যায়। ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আলম খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীকে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

0 Comments

Your Comment

Related stories

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news