BD Highlights
বাংলাদেশ

ব্যবসায়ীর শরীরে আগুন দেওয়ার চেষ্টা: আরও একজন গ্রেফতার

ব্যবসায়ীর শরীরে আগুন দেওয়ার চেষ্টা: আরও একজন গ্রেফতার

লক্ষ্মীপুরে এক লাখ টাকা চাঁদা না পেয়ে দোকানে ঢুকে ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় মামলার দ্বিতীয় আসামিকে গ্রেফতার করা হয়েছে। তার নাম মো. শাকিল মোবারক।


মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১১ (এসআরবি)-এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মিঠুন কুমার কুণ্ডু বিষয়টি নিশ্চিত করেছেন। 


গ্রেফতার শাকিল লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর এলাকার মৃত ধনু মিয়ার ছেলে। তাকে সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুরের একটি ফিলিংস্টেশন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এর আগে ১১ সেপ্টেম্বর এ মামলার শাকিলের বড় ভাই প্রধান অভিযুক্ত দেলোয়ার হোসেনকে গ্রেফতার করে পুলিশ। 


ঘটনার সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, ৮ সেপ্টেম্বর দুপুরে দেলোয়ার পেট্রোলের বোতল নিয়ে উত্তর তেমুহনী এলাকার কালী বাজার সড়কে ফুড কেমিক্যাল ব্যবসায়ী শাহেদ আলমের দোকানে প্রবেশ করেন। একপর্যায়ে শাহেদের পাশে বসে থাকা স্থানীয় ব্যবসায়ী কৃষ্ণ পালের শরীরে পেট্রোল ঢেলে দেলোয়ার আগুন দেওয়ার চেষ্টা করেন।


মামলার বাদী ব্যবসায়ী শাহেদ আলম বলেন, চাঁদার টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তার পাশে বসে থাকা ব্যবসায়ী কৃষ্ণ পালের শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। পরে তাকে টেনে-হিঁচড়ে মারধর করা হয়।


পুলিশ জানায়, ঘটনাটি নিয়ে ভুক্তভোগী ব্যবসায়ী শাহেদ বাদী হয়ে ১০ সেপ্টেম্বর রাতে থানায় মামলা দায়ের করেছেন। এতে দেলোয়ারকে প্রধান এবং শাকিল ও মুন্নাকে আসামি করা হয়।


এসআরবি-১১-এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মিঠুন কুমার কুণ্ডু বলেন, শাকিল মামলার দ্বিতীয় আসামি ছিলেন। তাকে গ্রেফতার করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য লক্ষ্মীপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাংলাদেশ

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন