BD Highlights
বাংলাদেশ

বড় পর্দায় খেলার দেখা সময় ছুরিকাঘাতে যুবক আহত

বড় পর্দায় খেলার দেখা সময় ছুরিকাঘাতে যুবক আহত
চট্টগ্রাম নগরীতে বড় পর্দায় বিশ্বকাপের খেলা দেখার সময় ‘ভিড়ের ভেতর’ ছুরিকাঘাতে এক যুবক আহত হয়েছেন। বুধবার(১৫ জুলাই) দিবাগত রাতে দুই নম্বর গেট এলাকায় আর্জেন্টিনা ও ইংল্যান্ডের ম্যাচ চলার সময় এ ঘটনা ঘটে। আহত আসাদুল হক(২১) নগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় থাকেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাহিদুল ইসলাম বলেন, দর্শকদের ভিড়ের মধ্যে আসাদুল ছুরিকাঘাতের শিকার হয়। আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার পায়ে সম্ভবত তিনটা সেলাই করা হয়েছে। রাতেই চিকিৎসা নিয়ে সে বাসায় চলে গেছে। তার পায়ে ছুরিকাঘাত করা হয়েছিল। তবে কারা ছুরিকাঘাত করেছে সে বিষয়ে সুর্নিদিষ্ট করে কিছু জানাতে পারেননি ওসি।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাংলাদেশ

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন