ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু

ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে ফাতেমা আক্তার (২১) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা রেলপথের ভাঙ্গা পৌরসভার কাপুড়িয়া সদরদী মহল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাতেমা আক্তার ওই এলাকার মো. সাইফুল সিকদারের স্ত্রী। ভাঙ্গা রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. সাপুর আহম্মেদ জানান, খুলনা থেকে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থল অতিক্রম করার সময় ফাতেমা আক্তার ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

0 Comments

Your Comment