BD Highlights
বাংলাদেশ

ভারতীয় খাসিয়াদের গুলিতে সিলেটের আরেক যুবক নিহত

ভারতীয় খাসিয়াদের গুলিতে সিলেটের আরেক যুবক নিহত

ভারতীয় খাসিয়াদের গুলিতে সবুজ মিয়া (২০) নামে সিলেটের আরেক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি দমদমিয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সবুজ মিয়া (২০) গোয়াইনঘাটের ভিতরগুল পাহাড়তলী গ্রামের আবুল মিয়ার ছেলে। এর আগে, গত বৃহস্পতিবার ভারতীয় খাসিয়াদের গুলিতে সিলেটের আরেক কিশোর নিহত হন। স্থানীয় সূত্র জানায়, দমদমিয়া সীমান্তের ১২৬১ নম্বর পিলারের প্রায় ২০০ গজ ভারত সীমান্তের অভ্যন্তরে সবুজ মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা বিজিবি ও পুলিশকে খবর দেন। দমদমিয়া বিওপির সুবেদার মিজানুর রহমান বলেন, রাত ৭টার দিকে স্থানীয় লোকজনের কাছ থেকে জানা যায় যে, সীমান্তের ওপারে ভারতীয় ভূখণ্ডে বাংলাদেশি যুবকের মরদেহ পড়ে আছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমদ জানান, খাসিয়ার গুলিতে নিহত সবুজ মিয়ার পিতা আবুল হোসেন থানায় এসে একটি সাধারণ ডায়েরি করেছেন। মরদেহটি ভারতের অভ্যন্তরে থাকায় পুলিশ তা উদ্ধার করতে পারেনি।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাংলাদেশ

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন