অনুপ্রবেশের দায়ে ভারতে জেল খেটে সিলেট সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন ২২ বাংলাদেশি। শুক্রবার তামাবিল ইমিগ্রেশন দিয়ে ২২ নারী-পুরুষ ও শিশুকে বিজিবির কাছে হস্তান্তর করে ভারতীয় বিএসএফ। ভারত থেকে ফেরত আসা বাংলাদেশি নাগরিকরা হলেন- নেত্রকোনার পিযুষ তালুকদার (৬০), শুভেন্দু সরকার তালুকদার (২৬), রনি তালুকদার (২৭), মিতু তালুকদার (১৫), পান্না তালুকদার (১৯), সরস্বতী মহানায়ক, স্বপ্ন মহানায়ক (৮), সেজুতি মহানায়ক ঝিনুক (১১), নারায়ন মহানায়ক, প্রনয় সাহা (৪৬), উদয় দাস (২৫), রাজশাহীর গোদাবাড়ির মো. কাউসার আলী (১৭), মো. নুর আমিন (১৫), সিলেটের গোয়াইনঘাট উপজেলার মারজান হোসাইন (১৭), কোম্পানীগঞ্জ উপজেলার মো. ইসলাম উদ্দিন (২৫), বিয়ানীবাজার উপজেলার ইকরামুর রহমান সায়েম (১৬), সিলেট এয়ারপোর্ট থানার মোবারক হোসাইন (১৭), সুনামগঞ্জের মধ্যনগর থানার পপি রানী (১৬), ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার শাহরিয়া আহমেদ শাওন (১৫), বগুড়ার সারিয়াকান্দি থানার মো. হাসান আলী (৩০), যশোরের সদর থানার কাশফিয়াতুন নূর (১৭), জামালপুরের সরিষাবাড়ি থানার মো. শামীম (৩৫)। জানা যায়, ফেরত আসা ২২ বাংলাদেশি নাগরিক বিভিন্ন সময় সীমান্ত দিয়ে অনুপ্রবেশের দায়ে বিএসএফ ও ভারতীয় পুলিশের হাতে আটক হন। পরে আদালত তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। ভারতের মেঘালয় রাজ্যের ওয়েস্ট গারো হিলস জেলার তুরা কারাগারে তারা বিভিন্ন মেয়াদে কারাভোগের পর তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। সিলেটের গোয়াইনঘাট থানার ওসি সরকার মোহাম্মদ তোফায়েল আহমদ বলেন, ভারতে দীর্ঘ কয়েক মাস জেল খেটে শুক্রবার তামাবিল ইমিগ্রেশন দিয়ে ২২ জনকে ফেরত পাঠিয়েছে বিএসএফ। আইনী প্রক্রিয়া শেষে তাদেরকে তাদের আত্মীয়-স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।