ময়মনসিংহের ভালুকায় ইউটার্ন নেওয়া বালু বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষে এনা পরিবহনের চালক স্বপন হোসেন (৫৫) মারা গেছেন। নিহত স্বপন হোসেন ঝালকাঠি জেলার রাজাপুর থানার সাঙ্গর এলাকার মৃত আয়ুব আলীর ছেলে। শনিবার সকাল পৌনে ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢালিবাড়ী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান বলেন, সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢালিবাড়ী মোড়ে বালু বোঝাই একটি ট্রাক ইউটার্ন নেওয়ার সময় ঢাকাগামী এনা পরিবহনের একটি বাস বালুবাহী ট্রাকের মাঝখানে বডির সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এনা পরিবহনের চালক গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্বপন হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, মরদেহটি পুলিশ হেফাজতে আছে। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।