চুয়াডাঙ্গায় ভুট্টা ক্ষেত ‘ফিউজোরিয়াম স্টকরট’ নামে এক ধরনের ছত্রাকজনিত রোগে ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষক বলছে, আক্রান্ত ক্ষেতে ভুট্টার ফলন অর্ধেকে নেমে এসেছে। কৃষি সম্প্রসারণ অধিদফতরের ভাষ্য অনুযায়ী, জমির পরিমাণের অনুপাত অনুযায়ী চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ ভুট্টার আবাদ হয়। জেলার অন্যতম প্রধান অর্থকরি ফসল ভুট্টার এ ক্ষতিতে দিশাহারা কৃষক। কৃষি বিভাগ বলছে, তাদের পরামর্শ উপেক্ষা করে একই জমিতে বারবার ভুট্টা আবাদ এবং অধিক ঘন সারিতে বীজ বপন করায় এ রোগ দেখা দিয়েছে। জেলার দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর গুচ্ছগ্রামের ভুট্টা চাষি জুড়োন মন্ডল বলেন, এ বছর তিনি ৬ বিঘা জমিতে ভুট্টার আবাদ করেছেন। এর মধ্যে ২ বিঘার ভুট্টা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে তার ফলন অর্ধেকে নেমে এসেছে। তিনি বলেন, ‘ভুট্টা গাছে মোচা আসার সময় হঠাৎ গাছ শুকিয়ে যেতে শুরু করে। কৃষি বিভাগের পরামর্শে জমিতে দস্তা সার প্রয়োগ করি। তার পরও কোনো সুফল পাওয়া যায়নি।’ একই অবস্থা এলাকার রাহেন উদ্দিন, তুষার মিয়া ও সাহাদত হোসেনের। তাদের ১০ বিঘা জমিতে ভুট্টার আবাদ ছিল। বেশির ভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।