ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে কুমিল্লার দেবিদ্বারে ভোটগ্রহণ চলছে। এ উপজেলার ধামতী ইউনিয়নের ধামতী হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়। এ কেন্দ্রে ভোট দিয়েছেন ১০৪ বছর বয়সী জুনাব আলী ভুঁইয়া। সকাল সাড়ে নয়টা তিনি মেয়েকে সাথে নিয়ে এসে ভোট দিয়েছেন। ওই বৃদ্ধের মেয়ে জানান, আমার আব্বার ভোট দেওয়ার অনেক ইচ্ছে। ওনি গত দুই দিন ধরে ভোট দেওয়ার কথা বলছেন। তাই আজ সকাল সকাল ভোটকেন্দ্রে নিয়ে এসেছি। প্রথমে আব্বাকে ভোট দিতে সহযোগিতা করেছি। ভোট দেওয়ার পর জুনাব আলী জানান, ভোট দিতে পেরে ভালো লেগেছে অনেক। আমার মেয়ে আমাকে কেন্দ্রে নিয়ে এসেছে। ধামতী হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং প্রিজাইডিং অফিসার শাহজাহান জানান, এই কেন্দ্রে মোট ভোটার ৪ হাজার ৪১। এর মধ্যে পুরুষ ভোটার ২ হাজার ১৩০। মহিলা ভোটার ১৯১১। শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ চলছে। এখন পর্যন্ত কোনো ঝামেলা হয়নি।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।