ভোলায় শুরু হয়েছে তিন দিনের সাংস্কৃতিক উৎসব ও পিঠা মেলা
ভোলায় শুরু হয়েছে তিন দিনের সাংস্কৃতিক উৎসব ও পিঠা মেলা
BD HIGHLIGHTS
ভোলায় তিন দিনব্যাপী আন্ত উপজেলা সাংস্কৃতিক উৎসব ও পিঠা মেলা শুরু হয়েছে। সোমবার বিকালে ভোলা শহরের প্রাণকেন্দ্র বাংলা স্কুল মাঠে উৎসবমুখর পরিবেশে তিন দিনের এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আরিফুজ্জামান। মেলায় জেলার সাত উপজেলা থেকে আসা বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন তাদের সাংস্কৃতিক অনুষ্ঠানমালা উপস্থাপন করবে। পাশাপাশি মেলায় বিভিন্ন সংগঠন এবং ব্যক্তিগত উদ্যোগে বাহারি রকমের পিঠা-পুলির ১৯ টি স্টল এবং ৭টি বইয়ের স্টলসহ মোট ২৬ টি স্টল স্থান পেয়েছে। এ ধরণের আয়োজন শহরবাসীর মধ্যে বেশ সাড়া ফেলেছে। এ আয়োজন জেলার মানুষের একটি মিলন মেলায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন জেলা প্রশাসক আরিফুজ্জামান। অতিরিক্ত জেলা প্রশাসক রিপন কুমার সাহার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা জেলা পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঈনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, মনপুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান শেলিনা আক্তার প্রমূখ।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।