BD Highlights
বাংলাদেশ

মসজিদে যাওয়ার পথে ভবন থেকে রড পড়ে একজনের মৃত্যু

মসজিদে যাওয়ার পথে ভবন থেকে রড পড়ে একজনের মৃত্যু

শবে কদরে মসজিদে নামাজ পড়তে যাওয়ার পথে নির্মাণাধীন ভবন থেকে মাথায় রড পড়ে মো. হাসান (৪৬) নামে এক মুসল্লি নিহত হয়েছেন। শনিবার রাত পৌনে ১০টার দিকে রাজধানীর মোহাম্মদপুরে সাত মসজিদ হাউজিংয়ের সামনে ঘটে এ ঘটনা। রড মাথায় পড়ে গুরুতর আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের প্রতিবেশী শফিউর রহমান গণমাধ্যমে জানান, রাতে মো. হাসান নামাজ পড়তে যাওয়ার সময় নির্মাণাধীন ভবনের কলাম ভেঙে মাথায় রড পড়ে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান তিনি আর বেঁচে নেই। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া গণমাধ্যমে বলেন, লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি মোহাম্মদপুর থানায় জানিয়েছি।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাংলাদেশ

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন