মাটির নিচ থেকে প্রাচীন মটকা উদ্ধার, ‘গুপ্তধনের’ খবরে উৎসুক জনতার ভিড়
নারায়ণগঞ্জের বন্দরে একটি বসতবাড়ির মাটির নিচ থেকে বিশাল আকৃতির একটি প্রাচীন মটকা উদ্ধার করা হয়েছে। সেইসঙ্গে পুরোনো এই মটকাটির ভেতরে ‘গুপ্তধন’ থাকতে পারে—এমন খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। শনিবার (২৮ মার্চ) বিকেলে বন্দরের ২২ নম্বর ওয়ার্ডের বাবুপাড়া এলাকায় একটি বাড়িতে নির্মাণকাজে মাটি খননের সময় মটকাটি বেরিয়ে আসে। স্থানীয়রা জানান, ভবনটির নির্মাণকাজে মাটি খননের সময় মাটির বেশ গভীরে থাকা বিশালাকার পাত্রটি অক্ষত অবস্থায় দেখে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়। প্রাচীনকালের মানুষ মূল্যবান জিনিসপত্র সংরক্ষণের জন্য এ ধরনের মটকা ব্যবহার করতেন—এমন বিশ্বাস থেকেই গুপ্তধনের খবর সর্বত্র ছড়িয়ে পড়ে। সংশ্লিষ্ট ওয়ার্ডের সাবেক কমিশনার সুলতান আহমেদ বলেন, মটকাটি উদ্ধারের পর নিরাপত্তার স্বার্থে স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। আমরা খবর পেয়েই ঘটনাস্থলে গিয়েছি। সেইসঙ্গে বিষয়টি প্রত্নতত্ত্ব অধিদফতরকে জানানো হয়েছে। মটকাটির ভেতরে আসলে কী আছে, এটি কতটা প্রাচীন; তা তাদের বিশেষজ্ঞ পরীক্ষা-নিরীক্ষা করার পর নিশ্চিত হওয়া যাবে। সোনারগাঁয়ের পানাম সিটির দায়িত্বে থাকা প্রত্নতত্ত্ব অধিদফতরের কর্মকর্তা তানভীরুল ইসলাম বলেন, মটকাটি শত বছরের পুরোনো হবে। এটি আগের দিনের মানুষ পানি সংগ্রহে অথবা ধান চালসহ বিভিন্ন সামগ্রী সংগ্রহে রাখত। এটি অবশ্যই প্রত্নতত্ত্ব নিদর্শন। বিষয়টি আমি ঊর্ধ্বতনদের জানাব। এটি আমরা উদ্ধার করে আমাদের সংগ্রহে রাখব।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।