মাতারবাড়ি থেকে চুরি হওয়া এক কোটি টাকার মালামাল উদ্ধার করল নৌবাহিনী
মাতারবাড়ি থেকে চুরি হওয়া এক কোটি টাকার মালামাল উদ্ধার করল নৌবাহিনী
বাংলাদেশ নৌবাহিনী দেশের সার্বিক নিরাপত্তা ও অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মংগলবড় (৮ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রামের কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প এলাকা থেকে চুরি হওয়া প্রায় এক কোটি টাকা মূল্যের মালামাল উদ্ধার করেছে নৌবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে মাতারবাড়ি রাজঘাট দক্ষিণ পাড়ায় অভিযান চালিয়ে একটি বাড়িতে তল্লাশি করা হয়। এ সময় একটি তালাবদ্ধ ঘর থেকে বিভিন্ন সময় চুরি হওয়া নির্মাণ সামগ্রী, অ্যাঙ্গেল বার, বিম বার এবং স্ক্র্যাপ উদ্ধার করা হয়। মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনা। সম্প্রতি প্রকল্প এলাকা থেকে মালামাল চুরির অভিযোগ ওঠে। এরপরই মহেশখালী নৌবাহিনী কন্টিনজেন্ট বিশেষ অভিযান পরিচালনা করে। উদ্ধারকৃত মালামালের মূল্য প্রায় ১ কোটি টাকা। স্থানীয় পুলিশের উপস্থিতিতে এসব মালামাল যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। নৌবাহিনী জানিয়েছে, মাতারবাড়িসহ দেশের বিভিন্ন এলাকায় নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।