সিলেটে মাদকসেবীদের ধরতে গিয়ে ঝোপ থেকে এক ব্যক্তির হারানো দু’নলা বন্দুক উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার রাত পৌনে ১০টার দিকে জালালাবাদ থানাধীন তেমুখী এলাকায় একটি ঝোপ থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়। তবে এ সময় কোনো মাদকসেবীকে আটক করতে পারেনি পুলিশ। জালালবাদ থানার এসআই রাজিব মোহন দাস জানান, উদ্ধার করা দু’নলা বন্দুকটি জালালবাদ এলাকার সুন্দর আলী নামের এক ব্যক্তির লাইসেন্সধারী অস্ত্র। সেটি খুঁজে পাওয়া যাচ্ছে না দাবি করে গত ২ আগস্ট তিনি থানায় জিডি করেন। শনিবার রাতে তেমুখী এলাকার পল্লীবিদ্যুৎ অফিসের পাশে একটি ঝোপের আড়ালে কয়েকজন যুবক বসে মাদক সেবন করছে-এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদকসেবীরা পালিয়ে যায়। পরে ওই ঝোপে তল্লাশি চালিয়ে একটি দু’নলা বন্দুক পাওয়া যায়। যা সুন্দর আলীর খুঁজে না পাওয়া আগ্নেয়াস্ত্র। তিনি বলেন, মাদকসেবীদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। তাদের ধরতে পারলে হয়তো জানা যাবেবন্দুকটি সেই ঝোপে গেল কী করে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।