বরগুনা সদর উপজেলার বালিয়াতলী ইউনিয়নের আমলকীতলা গ্রামে বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল অভিযান চালিয়ে জসিম (২৬) নামে এক যুবককে আটক করেছে। এ সময় তার দেহ তল্লাশি করে ২টি পোটলায় মোড়ানো ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দারা জানান, জসিম একজন নিয়মিত মাদকসেবী। তিনি নেশার জন্য প্রায়ই তার বৃদ্ধ মাকে শারীরিকভাবে নির্যাতন করতেন। টাকা না পেলে মারধর করতেন বলেও অভিযোগ রয়েছে। বিষয়টি বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসিন আরাফাত রানা জানতে পেরে ঘটনাস্থলে উপস্থিত হন এবং জসিমের মা ও স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। পরে তিনি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জসিমকে ১শ টাকা অর্থদণ্ড ও ১ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।