মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, হাতবোমা-ককটেল বিস্ফোরণ
মাদারীপুরে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় অর্ধশতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে শহরের চরমুগরিয়া নয়াচর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, চরমুগরিয়া নয়াচর এলাকার ফারুক বেপারী (ফারুক মেম্বার) ও পান্নু মোল্লার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে মঙ্গলবার রাতে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় তারা পাল্টাপাল্টি ধাওয়া ও হামলা চালায়। সংঘর্ষ চলাকালে এলাকায় ভয়ভীতি ও উত্তেজনা সৃষ্টির লক্ষ্যে অর্ধশতাধিক হাতবোমা ও ককটেল নিক্ষেপ করা হয় বলে দাবি করেছেন স্থানীয়রা। এতে পুরো এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি হয়। একপর্যায়ে সড়ক অবরোধ করা হলে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। এ ঘটনায় অন্তত একজন আহত হয়েছেন বলে জানা গেছে। সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের পাশাপাশি স্থানীয়রাও এগিয়ে আসেন। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ বিষয়ে ফারুক মেম্বার অভিযোগ করে বলেন, “পান্নু মোল্লার লোকজন আগে আমাদের ওপর হামলা চালায়। আমরা প্রতিবাদ করলে তারা আরও লোকজন নিয়ে দেশীয় অস্ত্রসহ আমাদের ওপর আক্রমণ করে। এতে আমাদের লোকজন আহত হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।” অন্যদিকে পান্নু মোল্লা বলেন, “ফারুক পক্ষ দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার করতে গিয়ে আমাদের লোকজনকে নানাভাবে নির্যাতন করছে। আমরা ভয়ে এতদিন কিছু বলিনি। কিন্তু তারা আবারও হামলা চালিয়েছে। আমরাও এর বিচার চাই।” মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, “বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এখনো কাউকে আটক করা হয়নি।” মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম বলেন, “দীর্ঘদিনের বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে আছে। যাতে এ ধরনের ঘটনা পুনরায় না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।