মালয়েশিয়ায় পাচারের সময় ২৬ রোহিঙ্গা, ৫ বাংলাদেশি উদ্ধার
মালয়েশিয়ায় পাচারের সময় ২৬ রোহিঙ্গা, ৫ বাংলাদেশি উদ্ধার
BD HIGHLIGHTS
কক্সবাজারের টেকনাফে সাগর দিয়ে মালয়েশিয়া পাচারের জন্য আটকে রাখা রোহিঙ্গাসহ ৩১ জনকে উদ্ধার করেছে র্যাব। এর মধ্যে ২৬ জন রোহিঙ্গা ও ৫ জন বাংলাদেশি। উদ্ধারকৃত ৫ বাংলাদেশির মধ্যে ৩ জন পুরুষ, ১ জন শিশু ও ১ জন নারী রয়েছে। এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, টেকনাফের হ্নীলার পানখালী ৪ নম্বর ওয়ার্ডের মৃত অছিউর রহমানের ছেলে মো. আনোয়ার (৪৪) ও সদর ইউনিয়ন উত্তর লম্বরী ২ নম্বর ওয়ার্ডের মৃত রফিকের ছেলে আতিকুর রহমান (৩২)। সোমবার রাতে টেকনাফের বাহারছড়া কচ্চপিয়া পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। হোয়াইক্যং র্যাব ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র্যাব। বাহারছড়া কচ্চপিয়া পাহাড়ি এলাকা থেকে ৩১ জনকে উদ্ধার করা হয়। এ সময় দুই পাচারকারীকে আটক করা হয়। তিনি আরও বলেন, উদ্ধার রোহিঙ্গাদের সংশ্লিষ্ট ক্যাম্পে এবং বাংলাদেশিদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আটককৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।