কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লুৎফর রহমান ভূঁইয়া রুবেলকে (৪৫) গ্রেফতার করেছে র্যাব। বুধবার রাত ৮টার দিকে কিশোরগঞ্জ শহরের উকিলপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ককটেল বিস্ফোরণ ও দেশীয় অস্ত্রসহ ছাত্রদের ওপর হামলার ঘটনায় দায়ের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের আতপাশা গ্রামের আব্দুর রব ভূঁইয়ার ছেলে। র্যাব সূত্র জানায়, গত ৫ আগস্ট বিকাল ৪টার দিকে চেয়ারম্যান লুৎফর রহমান ভূঁইয়া রুবেলসহ অজ্ঞাতনামা আসামিরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে মিঠামইন বাজারে উপজেলা বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করে আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষতি করেন। তারা ছাত্র-জনতার ওপর গুলি এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টি করেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে লোকমান হোসেন বাদী হয়ে গত ৯ সেপ্টেম্বর মিঠামইন থানায় একটি মামলা দায়ের করেন। র্যাবের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরে তাকে মিঠামইন থানায় হস্তান্তর করা হয়।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।