BD Highlights
বাংলাদেশ

মিরপুরে নারীর ব্যাগ-মোবাইল ছিনতাই, আটক ১

মিরপুরে নারীর ব্যাগ-মোবাইল ছিনতাই, আটক ১
রাজধানীর মিরপুর-১২ নম্বর ক্রসিং এলাকা থেকে এক ছিনতাইকারীকে আটক করেছে ট্রাফিক পল্লবী জোনের পুলিশ। এ সময় ছিনতাই হওয়া একটি ব্যাগ ও মোবাইল ফোন উদ্ধার করে তা ভুক্তভোগী নারীর কাছে ফেরত দেওয়া হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যা পৌনে ৬টার দিকে মিরপুর-১২ নম্বর ট্রাফিক বক্সের সামনে এ ঘটনা ঘটে। ট্রাফিক পল্লবী জোন সূত্রে জানা যায়, সেখানে দায়িত্ব পালন করছিলেন সার্জেন্ট আব্দুল্লাহ আল মামুন। এ সময় তিনি দেখতে পান, এক নারীর ব্যাগ ও মোবাইল ফোন নিয়ে এক ব্যক্তি দৌড়ে পালাচ্ছেন। বিষয়টি দেখে তিনি ছিনতাইকারীর পিছু নেন। পরে কয়েকজন পথচারীও তাকে ধরতে এগিয়ে আসেন। একপর্যায়ে সার্জেন্ট আব্দুল্লাহ আল মামুন ও স্থানীয় পথচারীদের সহযোগিতায় ছিনতাইকারীকে আটক করা হয়। তাঁর কাছ থেকে ছিনতাই হওয়া ব্যাগ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে উদ্ধার হওয়া মালামাল ভুক্তভোগী নারীর কাছে বুঝিয়ে দেওয়া হয়। আটক ব্যক্তিকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাংলাদেশ

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন