BD Highlights
বাংলাদেশ

মিয়ানমার থেকে আরো ৪৬ বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে

মিয়ানমার থেকে আরো ৪৬ বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলির ঘটনা ঘটছে। এই সংঘর্ষ ঘিরে ফের বাংলাদেশে প্রবেশ করতে শুরু করছেন দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্যরা। বুধবার (১৭ এপ্রিল) সকালে বিজিবি সদরদপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মঙ্গলবার (১৬ এপ্রিল) রাত পর্যন্ত নতুন করে ৪৬ জন বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। এ নিয়ে বর্তমানে ২৬০ জন বাংলাদেশে অবস্থান করছেন। এর আগে, গত ফেব্রুয়ারিতে প্রাণভয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়ার ১২ দিনের মাথায় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যসহ (বিজিপি) ৩৩০ নাগরিককে ফেরত নেয় মিয়ানমার। ১৫ ফেব্রুয়ারি কক্সবাজারের উখিয়া ইনানী নৌ-বাহিনীর জেটিঘাট থেকে জাহাজে করে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়। সীমান্তের ওপারে যুদ্ধাবস্থা চলমান থাকায় মিয়ানমার থেকে পালিয়ে আরো কিছু সদস্য বাংলাদেশে ঢুকে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। তবে এসব বিষয়ে ১১ বিজিবির পক্ষ থেকে অফিসিয়াল কোনো মন্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাংলাদেশ

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন