BD Highlights
বাংলাদেশ

মিয়ানমার থেকে পালিয়ে এলেন ১৩ বিজিপি সদস্য

মিয়ানমার থেকে পালিয়ে এলেন ১৩ বিজিপি সদস্য

মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জের ধরে কক্সবাজারের টেকনাফের নাফ নদী সীমান্ত দিয়ে পালিয়ে আশ্রয় নিয়েছে বিজিপির আরও ১৩ সদস্য। বুধবার সকাল ৭টায় সাবরাং এবং নাজিরপাড়ার নাফ নদী দিয়ে বিজিপি সদস্যরা পালিয়ে আসেন। বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, ১৩ বিজিপি সদস্যকে নিরস্ত্র করে বিজিবি হেফাজতে নেওয়া হয়েছে। এর আগে ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত বিজিপির ৭৫২ সদস্য পালিয়ে আশ্রয় নিয়েছিল। তাদের তিন দফায় মিয়ানমারের ফেরতও পাঠানো হয়।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাংলাদেশ

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন