মীরসরাইয়ে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, শিক্ষার্থীসহ নিহত দুই

চট্টগ্রামের মীরসরাইয়ে দাঁড়িয়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় শিক্ষার্থীসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন। বুধবার সকাল সাড়ে ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাজারের জাহেদিয়া মাদ্রাসার সামনে এই ঘটনা ঘটে। দুর্ঘটনার পর চট্টগ্রামমুখী লেনে সৃষ্টি হয় তীব্র যানজট। নিহত ছাত্রীর নাম খাদিজা মাশমুম (১৫)। সে বড়তাকিয়া জাহেদিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী। অন্যজনের পরিচয় এখনো জানা যায়নি। তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয়ও পাওয়া যায়নি। জানা যায়, বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাজারের বড়তাকিয়া জাহেদিয়া দাখিল মাদ্রাসার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক দাঁড়িয়ে থাকা সিএনজিচালিত অটোরিকশার পেছনে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি পুকুরে পড়ে যায়। এ সময় দুজন নিহত ও তিনজন আহত হয়। গুরুতর আহত ৩ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মীরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার নাদিম হায়দার চৌধুরী বলেন, ‘চট্টগ্রাম যাওয়ার পথে বড়তাকিয়া এলাকায় জটলা দেখে নেমেছি। দুর্ঘটনার বিষয়টি দেখে ফায়ার সার্ভিস, থানা পুলিশকে খবর দিয়েছি। এ ঘটনায় দুজন নিহত হওয়ার খবর পেয়েছি। তিনি আরও জানান, হাসপাতালে ৩ জনকে নিয়ে গেছে আশঙ্কাজনক অবস্থায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ।

0 Comments

Your Comment

Related stories

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news