মুন্সীগঞ্জে আগুনে পুড়লো ১০ ব্যবসা প্রতিষ্ঠান

মুন্সীগঞ্জের শ্রীনগরে আগুনে পুড়ে গেছে ১০টি ব্যবসা প্রতিষ্ঠান, ভেতরে থাকা একটি সিএনজি ও দোকানে থাকা মালামাল। রবিবার ভোরে উপজেলার আটপাড়া এলাকায় ছনবাড়ী টু মুন্সিগঞ্জ সড়কের শ্রীনগর কোল্ড স্টোরেজের পাশে এ ঘটনা ঘটে। জানা যায়, আগুনে ১০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়। পাঁচটি দোকান খালি ছিল এবং পাঁচটি দোকানে মালামাল ছিল। আগুনে দু’টি মুদি দোকান, দু’টি চায়ের দোকানের মালামাল ও একটি সিএনজি ক্ষতিগ্রস্ত হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, শ্রীনগর কোল্ড স্টোরেজের সামনে একটি একচালা টিনশেড মার্কেটে আগুন লাগার সংবাদ আসে। এ ঘটনায় শ্রীনগর ফায়ার স্টেশনের দু’টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নির্বাপণ করে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের কারণে আশপাশে থাকা অনেক দোকান আগুন থেকে রক্ষা পেয়েছে।

0 Comments

Your Comment

Related stories

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news