মুন্সীগঞ্জ শ্রীনগরে উত্ত্যক্তের (ইভটিজিং) প্রতিবাদ করার জেরে এসএসসি পরীক্ষার্থী নীরব (১৭)-কে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে টার দিকে জেলার শ্রীনগর উপজেলার কামারগাও এলাকায় ভাগ্যকূল ইউনিয়ন পরিষদের সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত নীরব মধ্য কামারগাঁও গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে। তার এবার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। স্থানীয়রা জানান, সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে দুর্বৃত্তরা কুপিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর অবস্থায় নীরবকে (১৭) উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবারের দাবি, ইভটিজিংয়ের প্রতিবাদ করায় নিরবকে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ ব্যাপারে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ তায়াবীর বলেন, ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত রয়েছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।