BD Highlights
বাংলাদেশ

মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ৩ পদের সবাই নির্বাচিত হচ্ছেন

মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ৩ পদের সবাই নির্বাচিত হচ্ছেন

প্রথম ধাপের মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় চেয়ারম্যান পদে মো. আনিসুজ্জামান আনিছ, পুরুষ ভাইস চেয়ারম্যান মো. নাজমুল হাসান সোহেল ও নারী ভাইস চেয়ারম্যান পদে হাসিনা গাজী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। নির্বাচন কমিশন সূত্রে জানাগেছে, উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. আনিছুজ্জামান আনিছ একমাত্র প্রার্থীয় হওয়ায় তাকে বেসরকারি ভাবে নির্বাচিত ঘোষণার অপেক্ষা। এই উপজেলার অন্য দুই ভাইস চেয়ারম্যান পদে পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী ইকবাল হোসেন জনি ও নারী প্রার্থী সালমা আক্তার তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন বর্তমান পুরুষ ভাইস চেয়ারম্যান মো. নাজমুল হাসান সোহেল ও নারী ভাইস চেয়ারম্যান হাসিনা গাজী। এতে করে প্রথম ধাপের উপজেলা নির্বাচনে মুন্সীগঞ্জ সদর উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে না।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাংলাদেশ

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন