মেঘনায় ট্রলার ডুবি: নিখোঁজ পুলিশ সদস্যের লাশ উদ্ধার
নোয়াখালীর হাতিয়া উপজেলায় মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের দুইদিন পর উদ্ধার করা হয়েছে পুলিশ সদস্য সাইফুল ইসলামের (২৮) মরদেহ। সোমবার (২ জুন) বিকেলে হাতিয়ার চরনঙ্গোলিয়া দরবেশ বাজার এলাকায় নদীর তীর থেকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। এই দুর্ঘটনায় এ পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা হলেন- ভাসানচর থানার সাব পোস্ট মাস্টার মো. গিয়াস উদ্দিন (৫৩), রোহিঙ্গা নারী হাসিনা খাতুন (২৫) এবং পুলিশ সদস্য সাইফুল ইসলাম। এখনো নিখোঁজ রয়েছে তিন বছরের রোহিঙ্গা শিশু মো. তামিম। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা জানান, গত শনিবার (৩১ মে) বিকেল ৩টার দিকে ভাসানচর থেকে ৩৯ জন যাত্রী নিয়ে জনতা বাজার ঘাটের উদ্দেশ্যে একটি ট্রলার যাত্রা করে। যাত্রাপথে করিম বাজার সংলগ্ন ডুবারচরের কাছে বৈরী আবহাওয়া ও উচ্চ ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। ট্রলারটিতে চারজন পুলিশ সদস্য, একজন আনসার সদস্য, রোহিঙ্গা রোগী এবং বিভিন্ন এনজিওর কর্মীরা ছিলেন। দুর্ঘটনার পর ৩৫ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও, চারজন নিখোঁজ ছিলেন। পরবর্তীতে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। নিহত পুলিশ সদস্য সাইফুল ইসলাম লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার চরশাহী গ্রামের বাসিন্দা এবং নোয়াখালী জেলা পুলিশ লাইনে কর্মরত ছিলেন। নিহত রোহিঙ্গা নারী হাসিনা খাতুন ভাসানচরের ৬১ নম্বর ক্লাস্টারের বাসিন্দা এবং নিখোঁজ শিশু তামিম তারই সন্তান। নিখোঁজ শিশুকে উদ্ধারে এখনও তল্লাশি চালিয়ে যাচ্ছে কোস্টগার্ড ও অন্যান্য উদ্ধারকারী দল।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।