চরমোনাই মাহফিল থেকে ঢাকাগামী একটি লঞ্চের সাথে সংঘর্ষে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় মেঘনা নদীতে ডুবে গেছে একটি বালু বোঝাই বাল্কহেড। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে বলে মেহেন্দিগঞ্জের কালিগঞ্জ নৌ-পুলিশ ফাড়ির পরিদর্শক এনামুল হক জানিয়েছেন।
ডুবে যাওয়া বাল্কহেড মালিক মো. মামুন জানান, ভাই ভাই নামের বাল্কহেডটি যমুনা নদী থেকে বালু নিয়ে বরিশাল নগরীর কালিজিরা এলাকার উদ্দেশ্যে যাচ্ছিলো। মেঘনা নদীর কালিগঞ্জ লঞ্চঘাট এলাকা অতিক্রমকালে ঢাকাগামী এমভি সাব্বির-৩ লঞ্চের সাথে সংঘর্ষে বাল্কহেডটি ডুবে গেছে। স্থানীয়রা জেলেরা বাল্কহেডের চার কর্মচারীকে উদ্ধার করেছে।
এ ঘটনায় মেহেন্দিগঞ্জ থানায় মামলা করা হবে বলে জানিয়েছেন তিনি।
কালিগঞ্জ নৌ-পুলিশ ফাড়ির পরিদর্শক এনামুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লঞ্চটি পাওয়া যায়নি। বাল্কহেডটি ডুবে গেছে। বাল্কহেডে থাকা চারজনকে জেলেরা উদ্ধার করেছেন। তারা সুস্থ রয়েছেন।
পরিদর্শক বলেন, লঞ্চটি চরমোনাই মাহফিলের মুসুল্লীদের নিয়ে ঢাকার দিকে চলে গেছে। কোন ঘাটে লঞ্চটি ভেড়ানো হবে তার সঠিক কোন তথ্য পাওয়া যায়নি। কেউ বলছে ঢাকা ও কেউ বলছে নারায়নগঞ্জ যাবে। আমরা সংশ্লিষ্ট এলাকার নৌ-পুলিশদের অবহিত করা হয়েছে। তারা পেলে লঞ্চটি আটক করবে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।