মেঘনা সেতুতে মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, দুই বন্ধু নিহত
মেঘনা সেতুতে মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, দুই বন্ধু নিহত
BD HIGHLIGHTS
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই বন্ধু নিহত হয়েছেন। বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-আশরাফুল আলম ও অসীম। নিহত আশরাফুল আলম মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া গ্রামের আলাল শেখের ছেলে এবং অসীম একই উপজেলার চরচৌদ্দকাহনিয়া গ্রামের সেলিম মিয়ার ছেলে। আশরাফুল আলম গজারিয়ার ডক্টর মোশাররফ হোসেন কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষ ও অসীম মেঘনা শিল্পনগরী স্টার ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের শিক্ষার্থী। কাচঁপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, মুন্সিগঞ্জের গজারিয়া থেকে দুই বন্ধু মোটরসাইকেলে সোনারগাঁয়ে বেড়াতে এসেছিলেন। পরে সন্ধ্যা ৭টার দিকে বাড়ি ফেরার পথে মহাসড়কের মেঘনা সেতুতে পেছন দিক থেকে একটি কাভার্ডভ্যানের ধাক্কা দেয়। এতে তারা দুইজন রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়নগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।