মেহেরপুরে ইফতার শেষে শিক্ষার্থীর আত্মহত্যা

মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামে ইফতার শেষে ১৫ বছর বয়সী রুবাইয়া খাতুন নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। আজ রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজ কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে। মৃত রুবাইয়া খাতুন হাড়াভাঙ্গা গ্রামের আবুল কালাম আজাদের মেয়ে এবং হাড়াভাঙ্গা ডিএইচএস সিনিয়র ফাজিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রেমঘটিত কারণে ইফতার ও মাগরিবের নামাজের পর সে এ ঘটনা ঘটায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বামন্দি ক্লিনিকে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. বি. ডি. দাস জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই রুবাইয়া খাতুনের মৃত্যু হয়। গাংনী থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার দাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news