BD Highlights
বাংলাদেশ

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ফজিল মল্লিক(৬৫) নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছেন ও শ্রাবণ নামের এক স্কুল শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। বুধবার বিকেলে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের আমঝুপি বিএডিসি খামারের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে। আহত ফজিল মল্লিক মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের মৃত ইজু মল্লিকের ছেলে। এবং আহত শ্রাবণ মেহেরপুর শহরের মল্লিক পাড়ার মোঃ আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে ফজিল মল্লিক মাঠে কাজ শেষ করে সাইকেল নিয়ে রাস্তা পার হচ্ছিল এ সময় চুয়াডাঙ্গার দিক থেকে দ্রæত গতিতে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মোটরসাইকেল আরোহীর শ্রাবণ রাস্তায় ছিটকে পড়ে যায়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। তার অবস্থা আশঙ্কা জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আমঝুপি বিএডিসি ফার্মের সামনে একটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। পরিবারের কোন অভিযোগ নাই তারা লিখিত দিয়ে লাশ দাফনের ব্যবস্থা করছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাংলাদেশ

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন