BD Highlights
বাংলাদেশ

মোবাইল ফোন ব্যবহার নিয়ে মায়ের বকুনি, স্কুলছাত্রীর আত্মহত্যা

মোবাইল ফোন ব্যবহার নিয়ে মায়ের বকুনি, স্কুলছাত্রীর আত্মহত্যা
কুড়িগ্রামের রাজারহাটে মায়ের শাসনের অভিমানে নিপা রাণী রায় (১৭) নামে এক স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। রবিবার দুপুরের দিকে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের ছলিম বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নিপা রাণী রায় ওই এলাকার শ্রী নির্মল রায়ের মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের অজান্তে নিপা রাণী একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করতেন। মোবাইল ব্যবহার যখন তখন এ বিষয়টি নিয়ে সকালে তার মা তাকে মোবাইল ফোন ব্যবহার না করে পড়াশোনায় মনোযোগ দেওয়ার জন্য শাসন করেন। পরে অভিমান করে দুপুরে পরিবারের সদস্যদের অজান্তে নিজ ঘরের ভেতরে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে পড়ে আত্মহত্যা করে। একপর্যায়ে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে তার মরদেহ উদ্ধার করে। রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, পড়াশোনা ও মোবাইল ফোন ব্যবহার নিয়ে মা শাসন করায় অভিমানে ওই ছাত্রী আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাংলাদেশ

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন