রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ছিনতাই, ডাকাতি ও কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত ৪৫ জনকে আটক করেছে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথবাহিনীর সদস্যরা। শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যার পর তাদের ঢাকা উদ্যান ও আশপাশের এলাকা থেকে আটক করা হয়। পরে সেনাবাহিনীর বছিলা ক্যাম্পে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রাত সোয়া ১২টার দিকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এতথ্য নিশ্চিত করে বছিলা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর ফজলে বারী জানান, সম্প্রতি ঢাকা উদ্যান, বছিলাসহ মোহাম্মদপুর এলাকায় ছিনতাই-ডাকাতি ও কিশোর গ্যাংয়ের অপরাধের ঘটনা বেড়ে গেছে। এমন তথ্য পেয়ে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৪৫ জনকে আটক করা হয়েছে। তিনি বলেন, সম্প্রতি মোহাম্মদপুরে ছিনতাই ও ডাকাতির ঘটনায় দুটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আটক ৪৫ জনের মধ্যে দুইজন ডাকাতির ঘটনায় সরাসরি জড়িত ও তিনজন ছিনতাইয়ে ঘটনায়। এছাড়াও গতকাল (শুক্রবার) মোহাম্মদপুরে ঢাকা উদ্যানে কিশোর গ্যাংয়ের একটি গ্রুপ অস্ত্র-শস্ত্র নিয়ে মহড়া দিয়েছিল। আটকদের মধ্যে ৪০ জন ওই মহড়ায় ছিল। মেজর বারী আরও জানান, আটকের পর সবাইকে থানায় হস্তান্তর করা হয়েছে। সেখানে যাচাই-বাছাই করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও অপরাধ নির্মূলে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সেনাবাহিনীর এই কর্মকর্তা। উল্লেখ্য, সম্প্রতি বছিলায় একটি মিনি সুপারশপে চাঞ্চল্যকর দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, কয়েকজন চাপাতি হাতে সুপারশপে থাকা দুজনকে জিম্মি করে ক্যাশ কাউন্টার থেকে টাকা নিয়ে পালিয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া আরেকটি ভিডিওতে দেখা যায়, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মোহাম্মদপুর ঢাকা উদ্যানে কয়েক শ' কিশোর হাতে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে বিশাল বড় মহড়া দেয়। এসময় তারা রাস্তায় যাকে পায় তাকেই ভয়-ভীতি দেখায়।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।