BD Highlights
বাংলাদেশ

ময়মনসিংহে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৩

ময়মনসিংহে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৩

ময়মনসিংহের তারাকান্দায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পিকআপ ভ্যানের চালক কামরুল ইসলাম (২২) ঘটনাস্থলেই মারা গেছেন। আর গুরুতর আহত অবস্থায় পিকআপের ২ যাত্রী আব্দুল কাদির (৪৫) ও মিজানুর রহমানকে (৪৮) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-হালুয়াঘাট আঞ্চলিক মহাসড়কের তালদিঘি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত পিকআপ ড্রাইভার কামরুল হালুয়াঘাট উপজেলার ঘোষবেড় এলাকার মৃত আব্দুল লতিফ ও আমেনা খাতুনের পুত্র। আর যাত্রী আব্দুল কাদির হালুয়াঘাট উপজেলার সন্ধ্যাকুড়া গ্রামের মৃত উসন আলী ও আছিয়া খাতুনের পুত্র এবং মিজান একই উপজেলার আকনপাড়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে। আর আহত একজনের পরিচয় এখনো জানা যায়নি। এ ব্যাপারে জানতে চাইলে তারাকান্দা থানার ওসি ওয়াজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পিকআপ ভ্যানের চালকসহ ৩ জন মারা গেছেন। পিক-আপ ও ট্রাক জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে। থানা এলাকায় যান চলাচল ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরো জানান, পিকআপভ্যানটি শেরপুর থেকে ঢাকা যাচ্ছিল।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাংলাদেশ

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন