রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশ, ফ্রিজে তেলাপোকাসহ বাসি খাবার রাখায় ময়মনসিংহের দুই অভিজাত রেস্টুরেন্টকে তিন লাখ টাকা জরিমানা করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর সিকে ঘোষ রোড এলাকায় অভিযান চালিয়ে সারিন্দা রেস্টুরেন্টকে দুই লাখ টাকা এবং ধানসিঁড়ি রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এ অভিযান পরিচালনা করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান। দুপুর দেড়টার দিকে সারিন্দার রেস্টুরেন্টের রান্নাঘরে অভিযান শুরু হয়ে চলে বিকেল চারটা পর্যন্ত। অভিজাত এই রেস্টুরেন্টের রান্নাঘর অপরিচ্ছন্ন, ফ্রিজে পাওয়া যায় বাসি খাবার। জব্দ করা হয় পঁচা গ্রিল, ফেন্ডন্স ফ্রাইসহ বেশ কয়েক প্রকার খাবার। এরপর ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করা হয় ধানসিঁড়ি রেস্টুরেন্টে সেখানকার রান্নাঘর থেকে জব্দ করা হয় পঁচা মাংস। খাবারের ফ্রিজে পাওয়া যায় অসংখ্য তেলাপোকা। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে অব্যাহত অভিযানের অংশ হিসেবে ময়মনসিংহে দুটি রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়। সেখানে অপরিচ্ছন্ন পরিবেশের মধ্য দিয়ে খাবার পরিবেশনসহ নানা সমস্যা পরিলক্ষিত হয়েছে। যারা কারিগর তাদের স্বাস্থ্যসনদ নেই, যা থাকা বাধ্যতামূলক। পঁচাবাসী খাবারের পাশাপাশি ফ্রিজে রাখা খাবারের মধ্যে পাওয়া গেছে তেলাপোকা। যা স্বাস্থ্যঝুঁকির কারণ। তাই দুটি রেস্টুরেন্টকে তিন লক্ষ টাকা জরিমানা করে আদায় করা হয়। এছাড়াও রান্নাঘরের স্বাস্থ্যকর পরিবেশের পাশাপাশি ক্রটিমুক্ত স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন নিশ্চিত করার নির্দেশনা দেয়া হয়েছে। এসময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মির্জা শাহরান হোসাইন, র্যাব-১৪’র এএসপিস জাহিদ হাসানসহ আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।