যশোরের বাঘারপাড়ায় নিজ ঘরে মা-ছেলের রহস্যজনক মৃত্যু
যশোরের বাঘারপাড়া উপজেলায় নিজ ঘর থেকে এক গৃহবধূ ও তার শিশুসন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এটি হত্যা, না আত্মহত্যা- তা এখনও এখনো নিশ্চিত হওয়া যায়নি। শনিবার রাত ৯টার দিকে উপজেলার খলশী গ্রামের দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় পশু চিকিৎসক আক্তার হোসেন রাত ৯টার দিকে খবর পান জাকিরের স্ত্রী ও শিশু ছেলের মরদেহ খাটের উপর পড়ে আছে। তিনি জানান, মৃত গৃহবধূর নাম জুবায়দা খাতুন (৩২) ও তার মৃত ছেলের নাম জিসান (৬)। গৃহবধূর স্বামীর নাম জাকির হোসেন।
তিনি ঘরে ঢুকে দেখেন, খাটের উপর ছেলে জিসানের হাত ও পা গামছা দিয়ে বাঁধা আছে। একই খাটে জিসানের মা জুবায়দার গলায় ওড়না প্যাঁচানো রয়েছে। তবে ওড়নার দুই প্রান্ত জুবায়দার দুই হাতে ধরা আছে। এরপর আক্তার জিসানের বাবা জাকির হোসেনকে খবর দেন। এসময় বহরামপুর বাজারে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে ছিলেন জাকির।
প্রতিবেশীরা জানান, এ পরিবারের তেমন কোনো শত্রু নেই। হয়তো জুবায়দা তার শিশু ছেলেকে জিসানকে আগে হত্যা করে পরে নিজেই আত্মহত্যা করেছেন।
জুবায়দার ছোট বোন পিনজিরা জানিয়েছেন, জাকির দীর্ঘদিন বিদেশ ছিলেন। এক বছর আগে তিনি বাড়ি এসেছেন।
খবর পেয়ে রাত ১০টার দিকে বাঘারপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থলে উপস্থিত হয়েথানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ জানান, মৃত মা ও ছেলেকে দেখে মনে হচ্ছে না বিষয়টি আত্মহত্যা। ঘটনাটি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে। মরদেহ ময়নাতদন্ত না করে কিছুই বলা যাবে না।
রাত ১২টা ২০ মিনিটের দিকে ঘটনাস্থল থেকে বাঘারপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল আলম বলেন, ঘটনাটি সন্দেহজনক। আত্মহত্যা মনে হচ্ছে না। তবে ময়নাতদন্তের পর বিষয়টি পরিষ্কার হবে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।